দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়টি বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি), সমুদ্র সম্পদের সুরক্ষা এবং বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং দেশের সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস দায়িত্ব পালনের প্রশংসা করেন।
নৌবাহিনী সূত্রে জানানো হয়, দেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শান্তি ও দুর্যোগ—উভয় পরিস্থিতিতেই নৌবাহিনী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

