ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

চা বিক্রেতা শিশু ফাতেমা ও তার নানীর পাশে প্রধানমন্ত্রী, পাঠালেন ঈদ উপহার

Link Copied!

বিশেষ প্রতিনিধি, ঢাকা: মোঃ আল আমিন কাজী

রাজধানীর বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এসব উপহার পৌঁছে দেন।

এ সময় সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী এবং তার নানীর জন্য শাড়ি ও ঈদ উপহার তুলে দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে কাজ করার সময় ফাতেমা তার নানীকে সহায়তা করছিল। এ সময় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় আহত হয় সে। পরে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরপর মানবিক বিবেচনায় শিশুটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

—মোঃ আল আমিন কাজী