ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নেই: দুলু

Link Copied!

বিশেষ প্রতিনিধি, নাটোর: মোঃ আল আমিন কাজী

চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, এ ধরনের ব্যক্তিদের কোনোভাবেই নাটোর বিএনপিতে জায়গা হবে না, তাদের ঠিকানা হবে কারাগার।

মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দুলু বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও পুরোহিতদের ভাতা চালু এবং খাল খননসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও ঋণ সুবিধা দেওয়া সম্ভব হবে। এছাড়া নাটোরের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূর করতে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

—মোঃ আল আমিন কাজী