ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আপাতত জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই এবং এ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মার্চ মাসে দেশে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। পেট্রোল ও অকটেন পুরোপুরি আমদানিনির্ভর না হলেও কিছু এলাকায় অযৌক্তিকভাবে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

তিনি বলেন, কিছু অসাধু চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কয়েকটি পাম্পে নজরদারি জোরদার করা হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, বাংলাদেশে তেল রপ্তানি বাড়ানোর বিষয়ে ভারত সরকারের কাছে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে।

রাইড শেয়ারিং চালকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আজ থেকে রাইড শেয়ারকারীদের জন্য প্রতিদিন ৫ লিটার করে জ্বালানি সরবরাহ করা হবে।

—নিজস্ব প্রতিবেদক