ঢাকাTuesday , 11 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দৈনিক আশুলিয়া
November 11, 2025 9:39 pm
Link Copied!

চাঁদপুর (কচুয়া) প্রতিনিধি | দৈনিক আশুলিয়া

চাঁদপুরের কচুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। শীত উপেক্ষা করে প্রেমিকের বাড়ির উঠোনে বসে রয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামে। জানা যায়, হরিপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. জাহিদ (২৪) গাজীপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়ন করছেন। অপরদিকে অনশনরত তরুণী ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী (বয়স ১৯)।

দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি দুই পরিবারের মধ্যেও জানা যায়। সম্প্রতি তরুণীর পরিবার জাহিদের পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলে জাহিদ নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তরুণী জাহিদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

সরেজমিনে সোমবার (১০ নভেম্বর) সকালে দেখা যায়, ওই তরুণী জাহিদের বাড়ির উঠোনে বসে আছেন। স্থানীয়রা জানান, রবিবার রাতে অনশনরত মেয়েটিকে জাহিদের পরিবারের সদস্যরা ঘরে আশ্রয় দেন। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

এ বিষয়ে স্থানীয়দের ধারণা, দুই পরিবারের মধ্যে আলোচনা করে বিষয়টির সমাধান করা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত দেয়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নজরদারি চলছে বলে জানা গেছে।

সূত্র: দৈনিক আশুলিয়া