ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন দ্রুত বিচার ও অপরাধীদের আশ্রয়দাতাদের বিচারের দাবি

দৈনিক আশুলিয়া
February 28, 2026 3:53 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ঢাকা: রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নারী নেত্রীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। ফলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হচ্ছে না। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে বলেই ৬ বছরের শিশুও ধর্ষণের শিকার হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেত্রীরা। তাদের দাবি, সরকারপ্রধানের প্রতিটি কার্যক্রম গণমাধ্যমে গুরুত্ব পেলেও বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

মানববন্ধন থেকে তারা দাবি জানান, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।