ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সাপ্তাহিক ছুটিতেও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা

দৈনিক আশুলিয়া
February 28, 2026 1:07 pm
Link Copied!

প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার পর তিনি রাজধানীর তেজগাঁও কার্যালয়ে পৌঁছান এবং সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দপ্তরের প্রধানরা চলমান কর্মকাণ্ড, প্রশাসনিক অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, সাপ্তাহিক ছুটির দিনেও প্রশাসনিক কার্যক্রম তদারকির মাধ্যমে সরকারের কাজের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সে সময়ই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তেজগাঁও কার্যালয়ে মতবিনিময় সভা শেষে বিকেলে তিনি ইফতার মাহফিলে অংশ নেবেন।

সরকারি ও রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।