ঢাকাFriday , 23 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোয়েল চত্বর থেকে এনসিপির নির্বাচনি যাত্রা শুরু মাজার জিয়ারত ও পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা

দৈনিক আশুলিয়া
January 23, 2026 12:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | দৈনিক আশুলিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল সকালে এ কর্মসূচির সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনের প্রার্থী আদীব আরিফ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের অভ্যুত্থানের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই আমরা এখান থেকে আমাদের নির্বাচনি যাত্রা শুরু করেছি।”

এ সময় তিনি শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে শুরু হয় এনসিপির নির্বাচনি পদযাত্রা, যা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হয়।

পদযাত্রা চলাকালে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ১০ দলীয় ঐক্যের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামীর নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। তিনি ঢাকা-১৫ আসনের জনসমাবেশে যোগ দেন, যেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওই আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, এনসিপি ও ১০ দলীয় ঐক্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমন্বিতভাবে মাঠে কাজ করবে এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে জনসমর্থন আদায়ে একযোগে প্রচারণা চালাবে।