হেলাল শেখ: ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনামের এক স্ত্রীকে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ডা. এনামুর রহমান এনামের চার স্ত্রীর মধ্যে একজন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এই আসনের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। একজন সাবেক আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যের এমন প্রচারণা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে,আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় বলেন, এটা অস্বাভাবিক কিছু না, বাংলাদেশের রাজনীতিতে দল পরিবর্তন করা সহজ, চার ভাই পৃথক চার দল করেন সেখানে সাবেক প্রতিমন্ত্রী এনাম সাহেবের চার স্ত্রীর মধ্যে পৃথকভাবে একে একজন এক দল করতেই পারেন, তবে বিষয়টি রহস্যজনক।
এই বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

