ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে নবীউল্লাহ নবী ‘মানুষের আস্থা আমাকে আশাবাদী করেছে’ — ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দৈনিক আশুলিয়া

যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সোমবার সকাল থেকেই তিনি ওয়ার্ডটির বিভিন্ন অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

দুপুর ২টা পর্যন্ত চলা গণসংযোগে নবীউল্লাহ নবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট, রাস্তাঘাটের বেহাল দশা, নিরাপত্তা ও নাগরিক সেবাসংক্রান্ত নানা সমস্যা তার কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে অভিযোগ শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

‘সুখে-দুঃখে পাশে ছিলাম, থাকব’

গণসংযোগকালে নবীউল্লাহ নবী বলেন,
“সাধারণ মানুষের ভালোবাসা ও আমার ওপর আস্থা আমাকে আশাবাদী করেছে। এই আসনের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন,
“এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে ধানের শীষ। ইনশাআল্লাহ মানুষের বিপুল সমর্থনে বিজয়ী হয়ে ঢাকা-৫ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো।”

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া

সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীকে কাছে পেয়ে প্রত্যাশার কথা জানান এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ঘরে ঘরে প্রচারণা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে।