ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ সাধারণ মানুষ

Link Copied!

হেলাল শেখ: রাজধানী ঢাকা, সাভার ও আশুলিয়াসহ প্রায় সারাদেশে বিভিন্ন এলাকায় হিজরা পরিচয়ে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

গত এক মাসে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা মহানগরী ছাড়াও সাভার, আশুলিয়া, ধামরাই, টাঙ্গাইল ও গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি হিজরা পরিচয় ব্যবহার করে বাস, ট্রাক, সিএনজি, দোকানপাট ও বাসাবাড়িতে দলবেঁধে গিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনায় প্রতিবাদ করতে গেলে অনেক সময় ভয়ভীতি দেখানো হয়, ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলেও অনেক ক্ষেত্রে অভিযোগ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, পরিচয় নির্বিশেষে যে কোনো ধরনের জোরপূর্বক চাঁদাবাজি ও হয়রানি মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।