ঢাকাSaturday , 31 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশ লুটে খেয়েছে তিন দল, এবার দাঁড়িপাল্লার সুযোগ দিন : মিয়া গোলাম পরোয়ার চাঁদপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় জোরালো বক্তব্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর
দৈনিক আশুলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে। এবার জনগণকে দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লায় ভোট দিন’

মিয়া গোলাম পরোয়ার বলেন,
“দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছরে তিনটি দল বারবার ক্ষমতায় এসে দেশটাকে লুটে খেয়েছে। এবার শান্ত থাকুন, দাঁড়িপাল্লাকে দেশ চালানোর সুযোগ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ ভোট দিন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন।”

তিনি বলেন,
“জুলাই আন্দোলনে শহীদদের রক্ত, আহতদের ত্যাগ আর মানুষের স্বপ্ন যেন বৃথা না যায়। আজ গ্রামে গ্রামে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে অনেকের মাথা এলোমেলো হয়ে গেছে।”

‘না ভোট দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে’

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন,
“আমরা দেখছি, কেউ কেউ এখন আবার না ভোটের কথা বলছে। এসব করে লাভ হবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”

তিনি আরও বলেন,
“আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি—যেসব দল এতদিন দেশ শাসন করেছে, তাদের কোনো নেতা কি বলতে পারবে তারা দুর্নীতি করেনি? তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, বিরোধী মত দমন করেছে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।”

জনসভায় নেতৃবৃন্দের বক্তব্য

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

  • ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

  • চাঁদপুর-৩ আসনের প্রার্থী মো. শাহজাহান মিয়া

  • চাঁদপুর-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াত আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

  • কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া

এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা

সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জোবায়ের হোসেন খান।

উপস্থিতিতে জনসমাগম

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। পুরো মাঠজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।