ঢাকাSunday , 1 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক আশুলিয়া
February 1, 2026 12:40 pm
Link Copied!

হেলাল শেখ: ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া ও সাভার এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় ফোর্সসহ গত ৩১ জানুয়ারি ২০২৬ইং রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল শেখ (৩৯) ও মোঃ মেহেদী হাসান শাওন (৩৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১ ফেব্রুয়ারি ২০২৬ইং সাভার থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে মোঃ সোহেল শেখ (৩৯) এর বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।