ঢাকাSunday , 1 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয় প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ

Link Copied!

হেলাল শেখঃ হাইকোর্টের নির্দেশনা ও বিদ্যমান আইন অমান্য করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত শতাধিক ইটভাটা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে চলেছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।

গত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ইটভাটার জ্বালানি হিসেবে আম, কাঁঠালসহ নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ নির্বিচারে পোড়ানো হচ্ছে। একই সঙ্গে আশপাশের ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন আবাদযোগ্য জমি কমে যাচ্ছে, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় ফসল,গাছপালা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা। শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

পরিবেশবিদদের মতে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা না করা হলে এ অঞ্চলের পরিবেশ ও কৃষি খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।