ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের বিরুদ্ধে প্রতারণামূলক প্রচারণার অভিযোগ ছাত্রদল নেতার শ্রমজীবী মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে পিআর চালানোর দাবি

দৈনিক আশুলিয়া
February 22, 2026 12:23 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক জনসংযোগ (পিআর) কার্যক্রম চালানোর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি দাবি করেছেন, শ্রমজীবী মানুষের দারিদ্র্যকে পুঁজি করে সংগঠিতভাবে এ প্রচারণা চালানো হচ্ছে।

সম্প্রতি একটি পডকাস্টে বিষয়টি তুলে ধরে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হামিম বলেন, প্রথমে তিনি বিষয়টি লক্ষ্য করেন তার নিজ এলাকা খুলনায়। খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এক ভ্যানচালককে জামায়াতকে ভোট দেওয়ার কথা বলতে শোনেন।

হামিম জানান, ওই ভ্যানচালক জামায়াতের প্রার্থীর নাম জানতেন না, তবুও তাকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি তাকে বিস্মিত করে এবং তিনি এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পরে ঢাকায় এসে এক পরিচিত রিকশাচালকের কাছ থেকেও একই ধরনের তথ্য পান। ওই রিকশাচালক তাকে জানান, এক ব্যক্তি তাকে দৈনিক আয়ের বাইরে অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন, শর্ত ছিল রিকশায় ওঠা যাত্রীদের কাছে জামায়াতকে সমর্থন করার কথা বলতে হবে।

হামিমের দাবি, রিকশাচালককে আরও বলা হয়, সংগঠনের সদস্যরা ছদ্মবেশে যাত্রী সেজে তার কথাবার্তা পর্যবেক্ষণ করবেন এবং শর্ত পূরণ হলে তাকে অর্থ প্রদান করা হবে।

এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘সংগঠিত ও উদ্দেশ্যমূলক প্রচারণা’ উল্লেখ করে বলেন, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগিয়ে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে, যা প্রতারণার শামিল।

তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া