ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ শতভাগ টিকিট অনলাইনে, এক এনআইডিতে একবারই কেনার সুযোগ

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য আগামী মঙ্গলবার (৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ২১ মার্চ ঈদের দিন ধরে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ে জানিয়েছে, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে এবং শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

টিকিট বিক্রির নির্ধারিত সূচি

৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট
৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট
৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের টিকিট
৬ মার্চ পাওয়া যাবে ১৬ মার্চের টিকিট
৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট
৮ মার্চ পাওয়া যাবে ১৮ মার্চের টিকিট
৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

টিকিট কেনার নিয়ম

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন। এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করতে যাত্রীদের আগেভাগে টিকিট সংগ্রহ এবং অনলাইন ব্যবস্থাপনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

জাতীয় সর্বশেষ