দৈনিক আশুলিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
আশুলিয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমজান সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি ধামসোনা ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি সকলের কাছে নিজের এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও জনগণের সেবা করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার প্রধান শক্তি।”
তিনি রমজান মাসে সবাইকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ধামসোনা ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় পরিচিতি অর্জন করেছেন ইসরাফিল হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

