ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

কুয়ালালামপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ কর্মসূচিতে মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন।

প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, আইআইইউএমের পিএইচডি গবেষক অধ্যাপক মো. শফিউর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

দোয়া ও মোনাজাত

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এম এম মোজাম্মেল হক প্রধান।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তাহের।

বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আন্তর্জাতিক সর্বশেষ