ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

মার্চে ১২ কেজি এলপিজির দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত সন্ধ্যা ৬টা থেকে কার্যকর বিইআরসির নতুন ঘোষণা

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ঢাকা: চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারিত থাকবে। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের বিষয় বিবেচনায় নিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি মাসে সেই দামই বহাল রাখা হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ওঠানামা না থাকায় এ মাসে এলপিজির দাম স্থিতিশীল রাখা হয়েছে।

ভোক্তাদের অভিযোগ, খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রবণতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। এ বিষয়ে বিইআরসি নিয়মিত তদারকির কথা জানিয়েছে।

অর্থনীতি সর্বশেষ