ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

অর্থনীতি খারাপ অবস্থায়, বাজেটে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান: আমীর খসরু বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি জোর

দৈনিক আশুলিয়া
February 28, 2026 9:43 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

চট্টগ্রাম: দেশের অর্থনীতি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী জাতীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

গতকাল বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। তাই আমরা বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি। আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তা-ই করা হবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে পরিবর্তন আনাও জরুরি। তবে বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টিই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী নগরীর পতেঙ্গা বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমিও পরিদর্শন করেন।

সরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অর্থনীতি সর্বশেষ