ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় হকার্স লীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির ব্যানার ব্যবহারের অভিযোগ

Link Copied!

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সাভার আশুলিয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক হকার্স লীগ ও কৃষক লীগের কিছু নেতাকর্মী বর্তমানে বিএনপির ব্যানার ব্যবহার করে মাদক কারবার, চাঁদাবাজি ও হামলা-মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে ‘ওপেন সিক্রেট’ হিসেবে আলোচিত হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন মোন্তাজ অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী হকার্স লীগ-এর পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক মাসুদ, কার্যকরী সম্পাদক জহিরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য লিমা আক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৮০, তারিখ: ২৬/০২/২০২৬)।

অন্যদিকে অভিযুক্তদের দাবি, মোঃ মমতাজ উদ্দিন মোন্তাজ নিজেই আগে ঢাকা জেলা উত্তর কৃষক লীগ-এর সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে নব্য বিএনপির পরিচয়ে চাঁদাবাজি করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি আগে ঢাকা-১৯ আসনের সাবেক এমপির নাম ভাঙিয়ে অপকর্ম করতেন এবং এখন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও তারেক রহমান-এর ছবি ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

এদিকে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল-মিটিং ও সমাবেশ করছেন। তাদের দাবি, প্রকৃত বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করা হচ্ছে, এসব চলতে দেয়া হবে না।

জাতীয় সর্বশেষ