ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি গুজব এড়িয়ে চলা ও সামাজিক মাধ্যমে সংযত থাকার আহ্বান

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

রিয়াদ/ঢাকা: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের শান্ত থাকার এবং কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে।

ভ্রমণের আগে নিশ্চিত হওয়ার পরামর্শ

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ

যেকোনো জরুরি সেবার প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)

দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।

জাতীয় সর্বশেষ