ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ইফতারে বেলের শরবত: তৃষ্ণা মেটানোর পাশাপাশি পুষ্টির ভাণ্ডার

Link Copied!

লাইফস্টাইল ডেস্ক:
রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পেতে প্রয়োজন পুষ্টিকর খাবার ও পানীয়। ইফতারের টেবিলে তাই অনেকেই রাখেন বেলের শরবত। পুষ্টিগুণে ভরপুর এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের জন্যও বেশ উপকারী।

বিশেষজ্ঞদের মতে, বেলে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত বেলের শরবত পান করলে শরীর দ্রুত সতেজ হয়ে ওঠে এবং নানা ধরনের শারীরিক সমস্যাও কমে।

দ্রুত শক্তি জোগায়
বেল প্রাকৃতিকভাবে শক্তিদায়ক একটি ফল। সারাদিন না খেয়ে থাকার পর বেলের শরবত শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক চিনি ক্লান্তি দূর করতে কার্যকর।

হজম শক্তি বাড়ায়
রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে অনেকের হজমে সমস্যা দেখা দেয়। বেল পেটের জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

শরীর ঠান্ডা রাখে
রমজান মাসে গরমের কারণে অনেক সময় শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে এবং অতিরিক্ত তাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

গ্যাস্ট্রিক কমাতে সহায়ক
যাদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা রয়েছে, তাদের জন্য বেলের শরবত বেশ উপকারী। এটি পাকস্থলীকে শান্ত রাখে এবং অস্বস্তি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বেলে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত বেলের শরবত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দুর্বলতা কমে।

যেভাবে তৈরি করবেন বেলের শরবত

উপকরণ:
পাকা বেল ১টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, বরফ কুচি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী:
প্রথমে বেল ফাটিয়ে ভেতরের অংশ বের করে বিচি আলাদা করে নিন। এরপর বেলের শাঁস ও পানি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। পরে ছেঁকে গ্লাসে ঢেলে চিনি বা গুড় মিশিয়ে নিন। ইচ্ছা করলে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন।

—লাইফস্টাইল ডেস্ক