নিজস্ব প্রতিবেদক, মোঃ আল আমিন কাজী
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
সাম্প্রতিক সময়ে সাভারের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এমপি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই প্রকৃত আনন্দ রয়েছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। ঈদের আগে এমন উদ্যোগে খুশি প্রকাশ করেন উপহারপ্রাপ্ত পরিবারগুলো।
—নিজস্ব প্রতিবেদক.মোঃ আল আমিন কাজী

