ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দ ভাগাভাগি: ঝিনাইদহে শতাধিক হতদরিদ্র পরিবার পেল ঈদ উপহার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী ঝিনাইদহ:

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে শহরের আদর্শপাড়া রফির মিল এলাকায় ‘হাসনাত ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শহরের বিভিন্ন এলাকার শতাধিক নিম্নআয়ের ও অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহীনুর লিটন, হাসনাত ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক রাতুল, সদস্য রিফাত আকাশ, নাজমুল শাহীন, আশানুর এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শমশের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা।

ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস সম্পর্কে হাসনাত ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, ঈদের দিনটি যেন সবার জন্য আনন্দের হয় এবং সবার মুখে যেন হাসি ফোটে, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র আয়োজন। সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে এই আনন্দ ছড়িয়ে দিতে আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন আয়োজকরা।