ঢাকাThursday , 27 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প!

দৈনিক আশুলিয়া
November 27, 2025 5:29 pm
Link Copied!

 

হেলাল শেখঃ ঢাকা ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ঘোড়াশাল
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।

আবহাওয়া অফিস জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ।

বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, আজ ভোরের দিকে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ গত শুক্রবার পর থেকে এখন আজ পর্যন্ত ৬ দফায় ভূমিকম্প অনুভূত হলো।

অধ্যাপক হুমায়ুন আখতার আরো বলেন, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, এটা স্মরণকালের মধ্যে দেশে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূপৃষ্ঠে এত তীব্রতা এর আগে আমরা কখনো অনুভব করিনি। স্বাভাবিকভাবেই ঢাকার নগরবাসী সাংঘাতিক আতঙ্কিত হয়ে পড়েন।

আজও ঘটনাক্রমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে নরসিংদীর পলাশে।