ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

নড়িয়ায় ভক্ত হত্যা মামলায় সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরী গ্রেপ্তার নিজ বাসভবন থেকে ভোরে আটক, তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি পুলিশের

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়া উপজেলার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে শাহীন নূরীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী শাহীন নূরীর বাড়ি থেকে গাড়িতে করে জয়নাল সরদারের মরদেহ এনে ডোবায় ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, শাহীন নূরীর বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।