ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘিতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার আদমদীঘি উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল প্রায় ৫টার দিকে নাঈম হোসেন পাইকপাড়া গ্রামের নিকটবর্তী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক