নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মো. আহসান হাবীব পলাশ চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সরকারের জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
—নিজস্ব প্রতিবেদক

