ঢাকাFriday , 21 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী ঢাকা ও আশুলিয়াসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে!

দৈনিক আশুলিয়া
November 21, 2025 12:05 pm
Link Copied!

 

হেলাল শেখঃ শুক্রবার (২১শে নভেম্বর ২০২৫ইং) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) এক তথ্যসূত্র থেকে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এ ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘরথেকে রাস্তায়বেরিয়ে আসতে দেখা যায়।এদিকে চট্রগ্রাম, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, চাঁদপুর নারায়ণগঞ্জ, পটুয়াখালী,রংপুর,বগুড়া,বরিশাল ,সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।এ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান ভারতীয় একটি গণমাধ্যম সংস্থা,৫ দশমিক ২,এ ভুমিকম্প ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।তাছাড়া তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত তথ্য এখনো পাওয়া যায়নি।