দৈনিক আশুলিয়া
তারিখ: ২২ নভেম্বর ২০২৫
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ঢাকায় ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। অফিসের কর্মকর্তা মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদের স্বাক্ষরিত বার্তায় জানানো হয়েছে, রাজধানীর ১৪টি এলাকায় মোট ১৪টি ভবন প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী এবং কলাবাগানসহ অন্যান্য এলাকা। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা জরুরি কার্যক্রম পরিচালনা করছেন, এবং ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি ও আহতের তথ্য মিলতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

