ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক আশুলিয়া
February 19, 2026 1:19 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা

ঢাকা: দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে গিয়ে সরকারি কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের তিন বাহিনীর প্রধানেরা। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক বাহিনীর চলমান কার্যক্রম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) বৈঠকে উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে ধারাবাহিকভাবে সচিবালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সক্রিয় উপস্থিতি সরকারি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলবে।

— প্রতিবেদক, দৈনিক আশুলিয়া