হেলাল শেখঃ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬ইং) বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রিপরিষদ সদস্যরা ও ঢাকা-১৯ আসনের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাধীনতার মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকালেই তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, দলীয় নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উল্লেখ্য, প্রতি নবনির্বাচিত সরকার প্রধানের শপথ গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা রাষ্ট্রীয় রীতির অংশ হিসেবে পালন করা হয়ে থাকে।

