ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোরআনের আলোকে আদর্শ শাসকের গুণাবলি: ন্যায়, আমানত ও আল্লাহভীতিই সফলতার চাবিকাঠি

দৈনিক আশুলিয়া
February 18, 2026 1:22 pm
Link Copied!

ধর্ম ডেস্ক | দৈনিক আশুলিয়া

পবিত্র কোরআনুল কারিমে আদর্শ ও ন্যায়পরায়ণ শাসকদের জন্য রয়েছে সুসংবাদ এবং জালিম ও অন্যায়কারী শাসকদের জন্য রয়েছে কঠিন সতর্কবার্তা ও করুণ পরিণতির ঘোষণা। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নবী ও নেককার শাসকদের জীবন থেকে শিক্ষা দিয়ে দেখিয়েছেন—একজন শাসকের প্রকৃত সফলতা ক্ষমতা বা সম্পদে নয়; বরং ন্যায়বিচার, আল্লাহভীতি এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগের মধ্যেই নিহিত।

আল্লাহভীতি ও পরকালমুখিতা আদর্শ শাসকের মূল ভিত্তি

আল্লাহ তাআলা নবী সুলাইমান (আ.)-কে নবুয়তের পাশাপাশি সুবিশাল রাজত্ব দান করেছিলেন। তাঁর শাসনে মানুষ, জিন ও পাখিকুলও অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ বলেন,
“সুলাইমানের জন্য তার বাহিনীগুলো সমবেত করা হলো, যাতে ছিল জিন, মানুষ ও পাখিকুল।” (সুরা নামল: ১৭)

অগণিত নিয়ামত লাভের পরও সুলাইমান (আ.) তা নিজের কৃতিত্ব হিসেবে নয়, বরং আল্লাহর অনুগ্রহ হিসেবে স্বীকার করেন। আল্লাহ তাঁকে প্রশংসা করে বলেন,
“সে ছিল উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।” (সুরা সাদ: ৩০)

ন্যায়বিচার প্রতিষ্ঠা শাসকের প্রধান দায়িত্ব

আল্লাহ তাআলা দাউদ (আ.)-কে খলিফা বানিয়ে নির্দেশ দেন,
“তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং খেয়ালখুশির অনুসরণ করো না।” (সুরা সাদ: ২৬)

এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে একজন শাসকের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠা করা।

অন্যায় থেকে বিরত থাকা ও শৃঙ্খলা বজায় রাখা

মুসা (আ.) তাঁর অনুপস্থিতিতে হারুন (আ.)-কে নির্দেশ দেন,
“আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না।” (সুরা আরাফ: ১৪২)

এ থেকে বোঝা যায়, একজন শাসকের দায়িত্ব সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।

সৎ কাজের উৎসাহ ও অসৎ কাজের দমন

আল্লাহপ্রিয় শাসক জুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলেন,
“হে জুলকারনাইন! তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো অথবা উত্তম ব্যবহার করতে পারো।” (সুরা কাহফ: ৮৬)

এ আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে—শাসকের দায়িত্ব হলো সৎ ব্যক্তিদের পুরস্কৃত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া।

জনগণের কল্যাণে আত্মনিয়োগ ও আল্লাহর ওপর ভরসা