ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৮ ঈদের চাল বিতরণ কমিটি নিয়ে দ্বন্দ্ব, এলাকায় উত্তেজনা

দৈনিক আশুলিয়া
February 26, 2026 11:01 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | মাগুরা প্রতিনিধি
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

মাগুরা: মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঈদ উপলক্ষে চাল বিতরণ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাটিকাডাঙা মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের চাল বিতরণ কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপি এবং স্থানীয় কিছু বিএনপি সমর্থকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাটিকাডাঙা মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, একদল বিএনপি নামধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তিনি দাবি করেন, এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে।

সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

— মাগুরা প্রতিনিধি, দৈনিক আশুলিয়া