দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশটিতে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।
ইরান রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটছে এবং উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে উদ্ধারকর্মীরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হতাহতদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। এসব উদ্ধার অভিযানের ফলে নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে।
এদিকে হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা

