ঢাকাFriday , 13 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী: তারেক রহমান

দৈনিক আশুলিয়া
February 13, 2026 9:38 pm
Link Copied!

হেলাল শেখঃ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে-এমনটি দাবি করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পুত্র, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার প্রধান হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত (১২ ফেব্রুয়ারি ২০২৬ইং) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি ও বগুড়ার একটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয়ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান (তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে)। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে নারী প্রধানমন্ত্রীদের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে।
এ ঘটনাকে অনেকেই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন।