ঢাকাSaturday , 14 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ঢাকা-১৯এর এমপি বাবুর নেতাকর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময়

দৈনিক আশুলিয়া
February 14, 2026 1:38 pm
Link Copied!

হেলাল শেখঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ঢাকা-১৯ আসনের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু নেতাকর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে ঢাকা-১৯ আসনের দেওয়ান ফিলিং স্টেশনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আশুলিয়া থানার নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা বিনিময় করছেন। তিনি সাভার-আশুলিয়ার সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি যেন এলাকার উন্নয়নমূলক কাজ সঠিকভাবে করতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।”