ঢাকাFriday , 13 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীকের সালাউদ্দিন বাবু বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

দৈনিক আশুলিয়া
February 13, 2026 8:29 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। রাত প্রায় ১টার দিকে গণনা কার্যক্রম শেষ হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১,৯০,৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১,২৫,২৮৩ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৭,৪১,৫৫৮ জন। মোট ভোটকেন্দ্র ছিল ২৭৫টি এবং সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের প্রার্থী।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের বিএনপির পরপর দুইবারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবারও বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পুনরায় বিপুল ভোটে বিজয়ী হলেন।

বিজয়ের পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, “আমাদের সবার পক্ষ থেকে নবনির্বাচিত এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার সংসদীয় এলাকার জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।”