ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান অভিযানে অংশ নিচ্ছে: সেন্টকম প্রধান

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ওয়াশিংটন/তেহরান: ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ পর্যন্ত ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানান।

তিনি বলেন, হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা সদস্য, প্রায় ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কুপার দাবি করেন, অভিযানের সময় ইরানের একটি সাবমেরিনসহ ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক সর্বশেষ