ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার ইয়ারপুরে চাঁদা না দেয়ায় আবারও প্রবাসীর বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

দৈনিক আশুলিয়া
February 27, 2026 7:24 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর গ্রামে সন্ত্রাসী চাঁদাবাজদের চাঁদা না দেয়ায় আবারও প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ ও মারধর করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে স্থানীয় প্রবাবশালী সন্ত্রাসী চাঁদাবাজরা।

জানা গেছে, গত তিন বছর আগেও একই ভাবে টিন সেট বাড়ি ঘর ভেঙে লুটপাট করে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে প্রতিপক্ষের লোকজন, তিন বছর পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ব্যাপারে আদালতে একাধিক মামলা রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং) জানা গেছে, পূর্বের ঘটনার মতো আবারও বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলীর বাড়ি ঘরে আবারও নৃশংস হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা, এসময় প্রবাসীর স্ত্রী ইয়াসমিন বাঁধা দেয়ায় তাকে মারধর করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইয়াসমিন জানান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসার ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪১) ও মান্নান গংসহ তাদের নেতৃত্বে আবারও আমার বাড়িতে নৃশংস হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে, আমি রাতেই এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো বলেন,গত ৫ এপ্রিল ২০২৩ সালে সকালে পূর্বের মামলার আসামিরা বিভিন্নভাবে হুমকি দেয়। এর পরদিন ৬ এপ্রিল ২০২৩ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নাজিম উদ্দিন মোল্লা নাজির ও মান্নান গংসহ ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র-দা, শাবল, হাতুড়ি ও লোহার রড নিয়ে জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির পূর্ব ভিটায় থাকা তিন কক্ষবিশিষ্ট ওয়াল কাম টিনশেড ভবন ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সে সময় ভাঙচুরে বাধা দিতে গেলে অভিযুক্ত নাজিম উদ্দিন মান্নান গংসহ তাদের লোকজন আমার চুল ধরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফোলা জখম করেন। আমার বাড়িতে আবারও নৃশংস হামলা চালিয়ে বাড়ি ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন, আমি সঠিক বিচার চাই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগী বাদী ইয়াসমিন থানায় মামলা করার জন্য অভিযোগ দায়ের করেছেন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।