ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে কুড়িগ্রাম থেকে আটক

দৈনিক আশুলিয়া
February 27, 2026 3:56 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মাসুদ রানা (৩৮) কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-1, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল।

গ্রেফতারকৃত মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অনন্তপুর গ্রামের ওমর মুন্সির ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত বুধবার ভোর ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা তার ওপর হামলা চালায়।

তদন্ত সূত্রে জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করেন। এতে রিশমা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর নিহতের বাবা মো. আব্দুল হাকিম জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রামের উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে উলিপুর থানার বুড়াবুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।