ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৯ আসনের এমপি বাবু’র নির্দেশে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা

দৈনিক আশুলিয়া
February 27, 2026 7:29 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র নির্দেশে আশুলিয়ার ভাদাইল ও ডিইপিজেড এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মিছিল ও সমাবেশ করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ বাসভবন থেকে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা করেন আব্দুল গফুর মিয়া। এ সভায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব ও কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ডিইপিজেড ও ভাদাইলসহ আশপাশের শিল্পাঞ্চলকেন্দ্রিক বিভিন্ন স্থানে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।