ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক ইফতার প্রায় আড়াই হাজার মুসল্লির অংশগ্রহণ

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’-এর আয়োজনে বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আয়োজক কমিটি জানায়, এবারের ইফতারে প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। সিডনির বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসল্লিরা এতে যোগ দেন।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ইফতার অনুষ্ঠানে সেন্টারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক প্রকল্পের জন্য উপস্থিত মুসল্লিদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্টেট এমপি অনুলক চাংটিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল এবং কাউন্সিলর আশিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা প্রবাসী মুসলিম কমিউনিটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বার্ষিক এই ইফতার মাহফিলে সিডনির দূর–দূরান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতা ও মুসল্লিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী কমিউনিটির কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক সর্বশেষ