ঢাকাFriday , 27 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মসজিদের তহবিল নিয়ে সংঘর্ষ দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, নারীসহ অর্ধশতাধিক আহত

দৈনিক আশুলিয়া
February 27, 2026 11:08 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাউরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কাউরাকান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। সে ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা আবারও চরমে ওঠে। সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।