হেলাল শেখঃ দেশের তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছে অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে জানায়, আজ পৃথকভাবে বার্তাগুলো পৌঁছে দেওয়া হয় তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম-এর কাছে।
উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এবং নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।
প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম নিজ হাতে তিন নেতার কাছে পৃথকভাবে অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

