ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্সে লুকানো ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক জব্দ

দৈনিক আশুলিয়া
February 23, 2026 2:56 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিশেষ অভিযানে একটি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করে।

পুলিশ জানায়, সন্দেহজনক একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদক জব্দ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার বাসিন্দা মো. শাহাজুল ইসলাম (৪৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পরিবহনের কাজে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

— ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, দৈনিক আশুলিয়া