ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আড়াই মাসে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক অপরাধী গ্রেফতার!

দৈনিক আশুলিয়া
February 26, 2026 10:46 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতিপূর্বে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুলের পাশে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ঘোষণা করা হয়েছে।

রমজান ও ঈদকে ঘিরে মাদক কারবারি ও ছিনতাইকারী সন্ত্রাসীরা সক্রিয়, এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলামের নির্দেশে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন স্পট চিহ্নিত করে গভীর রাত পর্যন্ত টহল জোরদার করা হয় এবং তিনি এই থানায় আসার পর থেকে গত আড়াই মাসে প্রায় দুই শতাধিক কিশোর গ্যাং মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি ও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীসহ প্রায় দুই শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে পুরো এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ প্রশাসন জানায়, কিশোর গ্যাং কার্যক্রম, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “অপরাধী যেই হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।”

থানা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।