ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকা তরুণী প্রেমিকের উদ্দেশে যা লিখে ফেসবুক লাইফে গলায় ফাঁস দিলেন

দৈনিক আশুলিয়া
February 26, 2026 10:50 am
Link Copied!

হেলাল শেখঃ ফেসবুক লাইভে গলায় ফাঁস, প্রেমিকের উদ্দেশে যা লিখে গেলেন তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে,গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনার আগে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেছেন, যেখানে আত্মহত্যার ইঙ্গিতের পাশাপাশি প্রেমিকের উদ্দেশে বার্তাও ছিলো।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এই তরুণীর আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। ভিকটিম নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুন (৪০) এর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বাবার নাম ইদ্রিস আলী।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যুবকের সঙ্গে সম্পর্কজনিত মনোমালিন্যের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণী। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে লাইভে ছিলেন এবং নিজের আইডি থেকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একাধিক পোস্টও দেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে রোজিনা তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক, জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাবো। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।

মৃত্যুর দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, বিদায় এই সুন্দর পৃথিবী। এছাড়া মৃত্যুর আগে প্রেমিককে উদ্দেশ্য করে আই লাভ ইউ ও আই মিস ইউ লিখেও পোস্ট দেন রোজিনা।

এরপর তিনি ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এই তরুণীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।