ঢাকাThursday , 5 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

ঢাকা: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শফিকুর রহমান মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন।

জামায়াত সূত্রে জানা গেছে, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।

দলটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, পবিত্র এই সফর শেষে তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসবেন।